ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 670

ছবি সংগৃহীত

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন  বিএনপির ভাইস চেয়ারম্যান: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

মোস্তফা মাহমুদ সিদ্দিক দায়িত্ব নিচ্ছেন এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁয়ার স্থলে। গত ২৬ জুন কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ করেই মঞ্জুর কবীরকে বেবিচক চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গত ৯ আগস্ট মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রেষণে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে ওই পদে দায়িত্ব পালন করা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন।

উল্লেখযোগ্য যে, দেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং নীতি নির্ধারণে বেবিচকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের নিয়োগে এই খাতের সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতি বাস্তবায়ন ও সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বেবিচকের চেয়ারম্যানের মতো দায়িত্বশীল পদে তার অভিষেককে ঘিরে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে নানা আলোচনা চলছে। বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা এবং যাত্রী সেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

আপডেট সময় ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন  বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান