ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 503

ছবি সংগৃহীত

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইতোমধ্যে বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ প্রায় শেষের পথে। রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণসহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলেই বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একই সঙ্গে চালু করা হবে কার্গো ফ্লাইট পরিচালনাও, যা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে। বর্তমানে হজরত শাহজালাল (ঢাকা), শাহ আমানত (চট্টগ্রাম) ও ওসমানী (সিলেট) আন্তর্জাতিক বিমানবন্দরের পর এটি যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মানচিত্রে। সমুদ্রঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই অঞ্চলে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি আন্তর্জাতিক সংযোগ থাকলে কক্সবাজারে বিদেশি বিনিয়োগ এবং পর্যটনের ব্যাপ্তি বহুগুণে বাড়বে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং সমগ্র দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে লাভবান হবে।

এদিকে, গত ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দিক নিয়ে মতবিনিময় করেন।

সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার মাধ্যমে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইতোমধ্যে বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ প্রায় শেষের পথে। রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণসহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলেই বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একই সঙ্গে চালু করা হবে কার্গো ফ্লাইট পরিচালনাও, যা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  কক্সবাজারে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু