ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০৯, মানবিক ত্রাণ কেন্দ্রেও গুলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নতুন হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: মুক্তি পেল ২০০ ফিলিস্তিনি বন্দী

আল জাজিরা বলছে, মঙ্গলবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্রে। সেখানকার ক্ষুধার্ত মানুষের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান কমপক্ষে ১৬ জন।

জিএইচএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত মে মাসের শেষের দিকে সীমিত সহায়তা বিতরণ শুরুর পর থেকে প্রতিদিনই এ ধরনের হামলার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ইতোমধ্যে এ ধরনের সহিংসতায় প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এ অবস্থায় ১৭০টিরও বেশি আন্তর্জাতিক মানবিক সংগঠন এবং এনজিও এক যৌথ বিবৃতিতে জিএইচএফ-এর কার্যক্রম বন্ধের দাবি তুলেছে। তাদের ভাষায়, “গাজার মানুষের সামনে এখন দুটি বেদনাদায়ক পথ— হয় ক্ষুধায় মারা যেতে হবে, নয়তো গুলির ঝুঁকি নিয়ে খাবার সংগ্রহ করতে হবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “জিএইচএফ গাজার মানুষের জন্য ক্ষুধা এবং গুলিবর্ষণের আরেকটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের গাজা সিটি এলাকায় আবারও হামলা শুরু করেছে। কিছুদিন আগেই ওই এলাকার মানুষকে জোরপূর্বক সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। তবে এর মধ্যেই নতুন করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির এক স্থানে ইসরায়েলি সেনাদের কোয়াডকপ্টার হামলায় অন্তত ৫ জন নিহত হন।

গাজায় যুদ্ধ ও অবরোধের কারণে পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। সীমিত পরিমাণে আসা ত্রাণ সহায়তা নিয়েও বাঁচতে গিয়ে প্রাণ হারানোর শঙ্কায় রয়েছেন লাখো মানুষ।

মানবিক সংগঠনগুলোর দাবি, দ্রুত যুদ্ধবিরতি এবং নিরাপদ ত্রাণ বিতরণ ব্যবস্থা নিশ্চিত না করা গেলে সেখানে দুর্ভিক্ষের সঙ্গে একযোগে গণহত্যার আশঙ্কা তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০৯, মানবিক ত্রাণ কেন্দ্রেও গুলি

আপডেট সময় ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নতুন হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর