ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই:

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 369

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর

নতুন এইচএমপি ভাইরাস সাধারণ ফ্লু’র মতোই। এ নিয়ে নিয়ে আতঙ্কের কিছু নেই—এমনটিই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, শিশু, বয়স্ক ও জটিল রোগ আছে এমন রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাইরাস নতুন না। তবে শ্বাসযন্ত্রের সমস্যার কারণে এটি নিয়ে আলোচনা হচ্ছে। এর চিকিৎসা সাধারণ ফ্লু’র মতো। বাড়তি ঝুঁকি নেই। কিন্তু শিশু, বয়স্ক ও কমরবিডিটি আছে এমন রোগীগের ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে। তাদের সাধারণ ফ্লুর মতো চিকিৎসা ও সতকর্তা মেনে চলতে হতে পারে।

আরও পড়ুন  যুদ্ধ-আতঙ্কে ভারত: ২৪৪ জেলায় ব্ল্যাকআউটসহ মহড়া চালানোর নির্দেশ

ডা. সায়েদুর রহমান বলেন, এটা গুরুতর জীবন হানিকর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে অ্যালাট দেয়নি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মহামারি হওয়ার শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই। তবে সরকারের প্রস্তুতি আছে। এক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করা হবে। তবে এখন যে গাইডলাইন আছে, এর সাথে বেশি পার্থক্য থাকবে না।

এইচএমপিভি কোভিডের মতো ভয়ংকর না উল্লেখ করে তিনি বলেন, কোভিডের সাথে এটা তুলনীয় না। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে মাস্ক পরা শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন সতর্কতা হিসেবে। এটার চিকিৎসা সাধারণ ফ্লু’র মতোই।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই:

আপডেট সময় ০৬:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫