ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৮ ঘন্টা পর উদ্ধার, নারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ৮ ঘন্টা পর এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। ওইসময় অভিযুক্ত চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক চাঁদনী বেগম শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউনাইটেড ক্লিনিকে শেরপুর শহরের চাপাতলী এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে তাদের ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। শনিবার সকালে ওই নবজাতকের মা শৌচাগারে গেলে ওই ফাঁকে কেবিন থেকে নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় কালো বোরকা পরিহিত চাঁদনী বেগম নামে এক নারী। বিষয়টি জানাজানি হলে নবজাতকের স্বজন ও স্থানীয় জনতা ভিড় জমায় ওই হাসপাতালে। এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুন  মুজিবনগরে এজেন্ট ব্যাংকে বিপুল অর্থ লোপাট: তদন্তে পুলিশ

পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিজের শিশুসন্তানকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত শিশুটির বাবা ফিরোজ মিয়া ও মা আবেদা বেগমসহ তার স্বজনরাা। তারা আইন-শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ নবজাতককে উদ্ধারসহ সিসিটিভি ফুটেজে পাওয়া বোরকা পরিহিত ওই নারীকে আটক করতে অভিযান শুরু করে। পরবর্তীতে কুরুয়া কাজীপাড়া থেকে নবজাতক শিশুকে উদ্ধারসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৮ ঘন্টা পর উদ্ধার, নারী আটক

আপডেট সময় ০৪:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ৮ ঘন্টা পর এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। ওইসময় অভিযুক্ত চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক চাঁদনী বেগম শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউনাইটেড ক্লিনিকে শেরপুর শহরের চাপাতলী এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে তাদের ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। শনিবার সকালে ওই নবজাতকের মা শৌচাগারে গেলে ওই ফাঁকে কেবিন থেকে নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় কালো বোরকা পরিহিত চাঁদনী বেগম নামে এক নারী। বিষয়টি জানাজানি হলে নবজাতকের স্বজন ও স্থানীয় জনতা ভিড় জমায় ওই হাসপাতালে। এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুন  শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১