ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পাবনার ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘন্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 283

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরসহ মহাসড়কে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

তিনি জানান, পাবনার জেলা প্রশাসক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মধ্যস্তায় সমস্যা সমাধানের আশ্বাসে অনির্দষ্টকালের জন্য ডাকা পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাত ১০ টার পর আমরা জেলা প্রশাসক স্যারের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। তিনি সকল সমস্যার সমাধান করার কথা বলেছেন। মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি সহ তিনটি সংগঠনের ডাকা হয়। আজ সকাল থেকে পাবনা-ঢাকা রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে। আমরা আশা করি সকল সমস্যার সমাধান হবে।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবারে ধর্মঘট থাকায় পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বাস না পাওয়ায় অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভিন্ন ভিন্ন গাড়ীতে ঢাকায় ফিরেছেন। অনেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাস কাউন্টারে এসে গাড়ি চলাচল বন্ধ দেখে বাড়িতে ফিরে গেছেন। অনেকের বেশি জরুরী থাকায় সিএনজিচালিত অটোরিকশা করে বেড়ার কাজিরহাট ফেরিঘাট হয়ে মানিকগঞ্জ হয়ে কর্মস্থলে ফিরেছেন। আবার অনেকে অফিস থেকে ছুটি নিয়ে গাবতলী বাস টার্মিনালে এসে পাবনার গাড়ি বন্ধ দেখে আরিচা হয়ে কাজিরহাট ফেরিঘাট হয়ে পাবনায় আসেন।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল ৬ টা থেকে আগের নিয়মেই দূরপাল্লার বাস ঢাকায় যাচ্ছে। পাবনার ডিসি স্যার ও সিরাজগঞ্জের ডিসি স্যার সমাধানের দায়িত্ব নেওয়ায় আমরা সম্মিলিতভাবে বসে গতকাল রাতে প্রত্যাহার করে নিয়েছি।

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ফোনের মাধ্যমেই আমি জানতে পেরে তাৎক্ষণিক সমাধান করেছি। মোটর মালিকরা বাস বন্ধ করে নিজেরাই সমাধানের চেষ্টা করেছেন। এটা না পেরে রাজনৈতিক নেতাদের দিয়ে সমাধানের চেষ্টা করেও পারেনি। এরপর আমি বিষয়টি জানতে পেরে ওদের সঙ্গে মিটিং করে বাস ধর্মঘট প্রত্যাহার করেছি। সিরাজগঞ্জের ডিসির সঙ্গে কথা বলেছি যে যদি তারা গাড়ি আটকায় তাহলে আমি সেনাবাহিনী দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা করব।

নিউজটি শেয়ার করুন

পাবনার ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘন্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরসহ মহাসড়কে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দুরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শ্রমিকের