ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

রাষ্ট্রের মূলনীতি নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পূর্ণাঙ্গ ঐকমত্য গড়ে ওঠেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্যে বিএনপির লিখিত মত, নির্বাচন কমিশনের ক্ষমতা চায় বহাল রাখতে

ড. আলী রীয়াজ জানান, কমিশন ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ (এনসিসি) প্রস্তাবের পরিবর্তন এনে নতুন একটি কাঠামোর প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য একটি স্বতন্ত্র কমিটি গঠনের’ কথা বলা হয়েছে।

তিনি বলেন, “এনসিসির কাঠামো পরিবর্তন করে সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির একজন প্রতিনিধি সদস্য হিসেবে যুক্ত থাকবেন—এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল এই কাঠামোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে কিছু দল আপত্তি জানিয়েছে এবং আরও কিছু সুপারিশও দিয়েছে।”

ড. রীয়াজ আরও বলেন, “এই আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহে এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রস্তাব দেওয়া হবে।”

এ সময় তিনি বলেন, এখনো যেহেতু ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে নিয়োগ কমিটি’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেহেতু প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তেও পৌঁছানো যাচ্ছে না।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে রাষ্ট্রের মৌলিক কাঠামো, শাসনব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত এসেছে। কমিশন এখন সেগুলো বিশ্লেষণ করে একটি সংহত প্রস্তাব তৈরি করবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত এই কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ খুঁজতে সংলাপ চালিয়ে যাচ্ছে। আগামী বৈঠকগুলোতেও গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রের মূলনীতি নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০৮:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পূর্ণাঙ্গ ঐকমত্য গড়ে ওঠেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন  যে বিষয়গুলোতে সমঝোতা হয়নি সেগুলোর ওপরও আলোচনা চলছে: ড. আলী রীয়াজ