ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 449

ছবি সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারু মামুদের ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৫৫)। তারা দুজনই স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পুলিশের সংঘর্ষে আহত ১০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সৈয়দপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, “শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দ্রুতগামী বাস ও অসাবধানতা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। নিহত দুই শ্রমিকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অশেষ কান্না ও বেদনা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক

আপডেট সময় ০৩:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারু মামুদের ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৫৫)। তারা দুজনই স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ