ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ, ১৫ দিনে মৃত্যু ৪ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 605

ছবি সংগৃহীত

দেশজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ রবিবার (১৫ জুন) একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন  দেশে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনের এই সময়ে মোট ১ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩০ জনের শরীরে। সুস্থ হয়েছেন ৬১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। মৃত্যুর তালিকায় ৫ জুন একজন, ১৩ জুন দুইজন এবং ১৫ জুন আরও একজন রয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। আর করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। ফলে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে করোনাভাইরাসে সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাকৃত নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে সবচেয়ে বেশি—প্রতিদিন ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ, ১৫ দিনে মৃত্যু ৪ জনের

আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫