ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইরানে বিমান হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 350

ছবি সংগৃহীত

রবিবার (১৫ জুন) তেহরানে এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার উপপ্রধান হাসান মোহাক্কিক নিহত হয়েছেন। এই হামলায় আরও এক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন বাঘেরী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন  রাশিয়া - ইরান নতুন কৌশলগত চুক্তি সম্পাদিত হলো ক্রেমলিনে

আলজাজিরার খবরে জানানো হয়েছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানের অভ্যন্তরে।

আইআরজিসির এই তিন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা ইরানের জন্য এক বড় ধরনের নিরাপত্তা ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি রাজধানীতে এমন হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনে দিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তেহরানে এমন উচ্চপ্রযুক্তির হামলা কিভাবে সংঘটিত হলো, সে বিষয়েও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। ঘটনার পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

এদিকে ইরানের অভ্যন্তরে এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং পর্যবেক্ষক সংস্থা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমনভাবে লক্ষ্যবস্তু বানানো ইসরায়েল ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনার আরেকটি ধাপ। বিশেষ করে সিরিয়া ও লেবাননে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত মোহাম্মদ কাজেমি ছিলেন আইআরজিসির গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা। তার উপপ্রধান হাসান মোহাক্কিক এবং অপর কর্মকর্তা মোহসেন বাঘেরীরও গুরুত্বপূর্ণ গোয়েন্দা দায়িত্ব ছিল। তাদের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইরান সরকার এখন পর্যন্ত এ ঘটনার দায়ে সরাসরি কাউকে অভিযুক্ত না করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই আক্রমণের পেছনে ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনাই বেশি।

নিউজটি শেয়ার করুন

ইরানে বিমান হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত

আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

রবিবার (১৫ জুন) তেহরানে এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার উপপ্রধান হাসান মোহাক্কিক নিহত হয়েছেন। এই হামলায় আরও এক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন বাঘেরী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন  ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ