ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করা হলে বিষয়টি ‘দারুণ’ হবে: মন্তব্য ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 312

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেপ্তার করার প্রসঙ্গে বলেন, “এটা দারুণ হতো।” লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযান ঘিরে সংঘর্ষ ও বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এমন মন্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলাকালে দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার পর সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর থেকেই অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে শহরজুড়ে সংঘর্ষ শুরু হয়। শনিবার রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সম্মতি না নিয়েই ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেন, যা মার্কিন ইতিহাসে গত ৬০ বছরে নজিরবিহীন পদক্ষেপ।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ সাবেক নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার

তাপমাত্রা বাড়ার সাথে সাথে ৫৭ বছর বয়সী গভর্নর গ্যাভিন নিউসম ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে প্রাক্তন আইস পরিচালক টম হোমানকে তাকে গ্রেপ্তার করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। জবাবে হোমান বলেন, গভর্নর নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়ায় ফেডারেল অভিযোগের মুখোমুখি হতে পারেন।

হোয়াইট হাউসে মেরিন ওয়ানে অবতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি যদি টম হোমানের জায়গায় থাকতাম, তাহলে গ্রেপ্তার করতাম। এটা দারুণ হতো।” তিনি আরও বলেন, “গ্যাভিন প্রচার পছন্দ করে, কিন্তু এটা (গ্রেপ্তার) দুর্দান্ত একটা কাজ হবে।”

ট্রাম্প বলেন, লস অ্যাঞ্জেলেসের অস্থিরতা ঠেকাতে গভর্নর ব্যর্থ হয়েছেন এবং তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যতটা প্রচার করা হচ্ছে, তিনি ততটা যোগ্য নন। “আমি গ্যাভিন নিউসমকে পছন্দ করি, সে ভালো মানুষ। কিন্তু সে একেবারেই অযোগ্য এটা সবাই জানে,” বলেন ট্রাম্প।

অন্যদিকে, গভর্নর নিউসম ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, “স্থানীয় পুলিশই পরিস্থিতি সামাল দিতে পারত, ন্যাশনাল গার্ড প্রয়োজন ছিল না।”

রবিবার এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউসম বলেন, “আমার পেছনে এসো, আমাকে গ্রেপ্তার করো সবকিছু শেষ করে ফেলি, যদি সাহস থাকে।”

ট্রাম্প প্রশাসন সোমবার লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত ৭০০ জন মেরিন সেনা পাঠানোর ঘোষণা দিলে ডেমোক্র্যাট নেতারা তাকে স্বৈরাচারী আচরণের জন্য কঠোরভাবে সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করা হলে বিষয়টি ‘দারুণ’ হবে: মন্তব্য ট্রাম্পের

আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেপ্তার করার প্রসঙ্গে বলেন, “এটা দারুণ হতো।” লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযান ঘিরে সংঘর্ষ ও বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এমন মন্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলাকালে দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার পর সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর থেকেই অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে শহরজুড়ে সংঘর্ষ শুরু হয়। শনিবার রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সম্মতি না নিয়েই ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেন, যা মার্কিন ইতিহাসে গত ৬০ বছরে নজিরবিহীন পদক্ষেপ।

আরও পড়ুন  চীনা ইলেকট্রনিকস পণ্যে ছাড় নয়, থাকবে শুল্ক বিভাগের আওতায়: ট্রাম্প