ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইসির কাজ গেজেট প্রকাশ, শপথ পড়ানো নয়: ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 480

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট প্রকাশের মাধ্যমে।

আরও পড়ুন  মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গেজেট প্রকাশ করা। গেজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, গেজেটের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছিল। এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনও ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

তবে তাকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

ইসির কাজ গেজেট প্রকাশ, শপথ পড়ানো নয়: ইসি

আপডেট সময় ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট প্রকাশের মাধ্যমে।

আরও পড়ুন  নির্বাচন কমিশন মতামত ছাড়াই ইশরাক হোসেনের গেজেট প্রকাশ : আসিফ নজরুল