ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 539

ছবি সংগৃহীত

২০১৪ সালের পর দীর্ঘ ১১ বছর পর আবারও আইপিএলের ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন দলটি এবারের ফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

আরও পড়ুন  মঞ্চ প্রস্তুত, আজ ফাইনাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

রোববার (১ জুন) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান তোলে মুম্বাই। জবাবে, মাত্র ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।

টস জিতে প্রথমে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের; দলীয় ১৯ রানে রোহিত শর্মা ফেরেন সাজঘরে। তবে জনি বেয়ারস্টো ও তিলক ভার্মা দৃঢ়তা দেখান। ৫১ রানের জুটি গড়ার পর বেয়ারস্টোকে ফেরান বিজয়কুমার। এরপর ভার্মা ও সূর্যকুমার মিলে আরও ৭২ রান যোগ করেন। কিন্তু তিন বলের ব্যবধানে দুই সেট ব্যাটারকেই হারায় মুম্বাই। দুজনই ফিরেন ৪৪ রান করে। শেষ দিকে নামান ধীরের ১৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমারজাই।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন প্রভসিমরন সিং। এরপর জস ইংলিশ ও আরিয়া চেষ্টা করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হন। ইংলিশের বিদায়ের পর ৭.৫ ওভারে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭২/৩। তখন চাপ সামলে খেলা গুছিয়ে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধেরা। ওয়াধেরা করেন ২৯ বলে ৪৮ রান। তবে একপ্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান আইয়ার। তার ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস।

মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নেন অশ্বনী কুমার। উল্লেখ্য, এবারের আসরে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে গিয়েছিল পাঞ্জাব। এবার ফাইনালে দুই দলই প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংস

আপডেট সময় ১০:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

২০১৪ সালের পর দীর্ঘ ১১ বছর পর আবারও আইপিএলের ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন দলটি এবারের ফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

আরও পড়ুন  আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস