ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

আজ নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, আসছে ১ জুন থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 629

ছবি: সংগৃহীত

আগামী ১ জুন থেকে বাজারে আসছে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। এসব নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরে এই নতুন সিরিজ ও ডিজাইনের নোটগুলো প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে তা অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (আজ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  রিজার্ভ চুরির ৮০ শতাংশ অর্থ ফেরত আনা হয়েছে : গভর্নর

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন এই নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ১০০ টাকার নোটে জলছাপ হিসেবে বাঁ পাশে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনের অংশে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি।

৫০ টাকার নোটে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। অন্যদিকে, ২০ টাকার নোটে মুদ্রিত হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

নতুন নোটগুলোতে নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে জলছাপে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অধীনে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট ছাপানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এই নতুন নোটগুলোর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও বৈধ ও চালু থাকবে।

এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোটও (বিনিময়যোগ্য নয়) প্রকাশ করছে। এগুলো নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

নতুন নোটগুলোর মাধ্যমে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে আরও গভীরভাবে তুলে ধরার পাশাপাশি নিরাপত্তার দিকটিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

আজ নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, আসছে ১ জুন থেকে

আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫