ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

মেসি-সুয়ারেজের নতুন ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম-এর যাত্রা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 597

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় দীর্ঘদিনের সফল জুটি এবং এখন ইন্টার মায়ামির সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবার নতুন এক অধ্যায় শুরু করলেন। এবার তারা একসঙ্গে গড়েছেন নিজেদের ফুটবল ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম’। উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগ থেকেই শুরু হবে এই ক্লাবের পথচলা।

মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই কিংবদন্তি ফুটবলার। ক্লাবটির নামের আদ্যাক্ষর এসেছে দুজনের নাম থেকেই এলএসএম (লিওনেল, সুয়ারেজ, মেসি)।

আরও পড়ুন  রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস

ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, “আজ আমি উরুগুইয়ান ফুটবলে একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছি সেই জায়গায়, যেটিকে আমি ভালোবাসি, যেখানে আমি বেড়ে উঠেছি। আমরা এইউএফ (অ্যাসোসিয়েশন উরুগুইয়ানা দে ফুটবল) প্রতিযোগিতায় অংশ নিতে চাই।”

এরপর তিনি পরিচয় করিয়ে দেন তার এই উদ্যোগে অংশীদার হিসেবে আরেক পরিচিত মুখকে। সুয়ারেজের পাশে বসা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দেখিয়ে তিনি বলেন, “আমরা কিশোর বয়স থেকেই একসঙ্গে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। শীর্ষ পর্যায়ের ফুটবলেও একসঙ্গে কাটিয়েছি সময়। সেই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।”

মেসি বলেন, “এই প্রজেক্ট নিয়ে আমি, আমার পরিবার ও পুরো টিম অত্যন্ত আত্মবিশ্বাসী। এটা শুধু আমাদের জন্যই নয়, ভবিষ্যতে আমাদের পরিবার, বন্ধু, এমনকি ভক্তদের সঙ্গেও এই স্বপ্ন ভাগ করে নেওয়া হবে।”

ডিপার্টিভো এলএসএম ক্লাবের অনুশীলনের জন্য ব্যবহৃত হবে লুইস সুয়ারেজ কমপ্লেক্স। বিশাল এই কমপ্লেক্সটি ২০ একর জায়গাজুড়ে বিস্তৃত, যেখানে রয়েছে একটি টার্ফ স্টেডিয়াম যার ধারণক্ষমতা আপাতত ১৪০০ দর্শক। এছাড়া রয়েছে সেভেন-এ-সাইড পিচ এবং ৬২০ জন ভক্তের জন্য আলাদা কক্ষ।

শুধু পেশাদার ফুটবল ক্লাবই নয়, এটি যেন দুই বন্ধুর দীর্ঘদিনের স্বপ্ন ও ভালোবাসার প্রতিফলন। ফুটবলের প্রতি তাদের এই ভালোবাসা এবার নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছে অনেকেই।

নিউজটি শেয়ার করুন

মেসি-সুয়ারেজের নতুন ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম-এর যাত্রা শুরু

আপডেট সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বার্সেলোনায় দীর্ঘদিনের সফল জুটি এবং এখন ইন্টার মায়ামির সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবার নতুন এক অধ্যায় শুরু করলেন। এবার তারা একসঙ্গে গড়েছেন নিজেদের ফুটবল ক্লাব ‘ডিপার্টিভো এলএসএম’। উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগ থেকেই শুরু হবে এই ক্লাবের পথচলা।

মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই কিংবদন্তি ফুটবলার। ক্লাবটির নামের আদ্যাক্ষর এসেছে দুজনের নাম থেকেই এলএসএম (লিওনেল, সুয়ারেজ, মেসি)।

আরও পড়ুন  টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ