ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে শুনানি বৃহস্পতিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 355

ছবি সংগৃহীত

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে দাখিল করা আপিলের শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আরও পড়ুন  ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা

এর আগে, চলতি বছরের ১৪ মে হাইকোর্ট ডা. জোবাইদা রহমানকে জামিন দেন এবং তার দণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করেন। শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ আরও কয়েকজন।

দুদক ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা এবং জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে গত বছরের শেষদিকে সরকারের পক্ষ থেকে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। সরকারের জারি করা গেজেটে বলা হয়, আদালতে আপিলের সুযোগ দিতে বিনা শর্তে তার দণ্ড স্থগিত করা হয়েছে।

এরপর চলতি বছরের ৬ মে দীর্ঘদিনের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত ১৪ মে জামিন মঞ্জুর করেন এবং আপিল গ্রহণ করে।

আগামী বৃহস্পতিবারের শুনানিতে জোবাইদা রহমানের আইনজীবীরা দণ্ড বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনার ঝড়।

নিউজটি শেয়ার করুন

জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে শুনানি বৃহস্পতিবার

আপডেট সময় ০২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে দাখিল করা আপিলের শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আরও পড়ুন  ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে তোলপাড়