ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

হাসির ধামাকা: ঈদে মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 776

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’ আবারও বড় পর্দায় ফিরছে। চতুর্থ পর্ব ‘ধামাল ৪’-এ মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার তার উপস্থিতি দেখা গিয়েছিল। নতুন গল্প এবং চরিত্র নিয়ে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে।

‘ধামাল’ সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন ও গান— যা ছোট-বড় সবার কাছে জনপ্রিয়। নির্মাতারা জানিয়েছেন, ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকবে।

আরও পড়ুন  ঈদের ছুটিতেও সচল মোংলা বন্দর, ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি

এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র এবং জাভেদ জাফরি। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রথম দফার শুটিং মালশেজ ঘাটে হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় লটের শুটিং মুম্বাইতে চলছে।
‘ধামাল’ সিরিজের প্রথম ছবি ২০০৭ সালে মুক্তি পায় এবং তখন থেকেই এটি দর্শকদের মধ্যে জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা এবং বোমান ইরানি।

‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

এছাড়া, অজয় দেবগনকে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর ও জুহি চাওলা। অন্য একটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, যার নাম ‘দে দে প্যায়ার দে ২’।

নিউজটি শেয়ার করুন

হাসির ধামাকা: ঈদে মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’

আপডেট সময় ১২:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’ আবারও বড় পর্দায় ফিরছে। চতুর্থ পর্ব ‘ধামাল ৪’-এ মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার তার উপস্থিতি দেখা গিয়েছিল। নতুন গল্প এবং চরিত্র নিয়ে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে।

‘ধামাল’ সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন ও গান— যা ছোট-বড় সবার কাছে জনপ্রিয়। নির্মাতারা জানিয়েছেন, ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকবে।

আরও পড়ুন  ঈদ ফিরতি যাত্রার ১২ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ