ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন ও ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

গাজায় বন্দি থাকা মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গাজায় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী শেষ জীবিত জিম্মি। খবর বিবিসির।

এই ঘোষণার সময়টি গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন। তার সফরের ঠিক আগেই হামাস এই মানবিক পদক্ষেপের ঘোষণা দেয়, যা আলোচনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন  ইরানের জন্য 'খুব খারাপ সময়' অপেক্ষা করছে: হুঁশিয়ারি: ট্রাম্প

হামাসের পক্ষ থেকে জানানো হয়, গাজায় মানবিক সহায়তা প্রবেশ সহজ করতে একটি চুক্তির পথে এগোনোর লক্ষ্যে তারা এ উদ্যোগ নিচ্ছে। উল্লেখ্য, গত ৭০ দিন ধরে গাজা ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে, ফলে খাদ্য, পানি ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, গোষ্ঠীটি কাতারে মার্কিন প্রশাসনের একজন প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা আমেরিকাকে ইতোমধ্যে জানানো হয়েছে।

হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী এডান আলেকজান্ডারের নির্দিষ্ট মুক্তির তারিখ উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হতে পারে।

আলেকজান্ডার তেল আবিবে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। গাজার সীমানায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত অবস্থায় গত ৭ অক্টোবর হামাসের হাতে আটক হন তিনি।

এই মুক্তির সম্ভাবনা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত চুক্তিটি কীভাবে বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন ও ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

আপডেট সময় ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গাজায় বন্দি থাকা মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গাজায় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী শেষ জীবিত জিম্মি। খবর বিবিসির।

এই ঘোষণার সময়টি গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন। তার সফরের ঠিক আগেই হামাস এই মানবিক পদক্ষেপের ঘোষণা দেয়, যা আলোচনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন  যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলা, নিহত ২