ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 349

ছবি সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনয়শিল্পী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই বগুড়ার পুলিশ সুপারকে।

আরও পড়ুন  শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর

বাদী ওই নারী অভিযোগে বলেন, তাকে ছোট পর্দার নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করেন। এছাড়া শর্টফিল্ম বানানোর কথা বলে তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন।

বাদী আরও জানান, বিয়ের বিষয়ে চাপ দিলে হিরো আলম গত ২১ এপ্রিল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এতে গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে তার গর্ভপাত ঘটে।

মামলায় হিরো আলম ছাড়াও তার বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, পরিচিতজন মালেক, তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিমকে আসামি করা হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, “আমি ওই নারীকে চিনি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।” তিনি এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনয়শিল্পী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই বগুড়ার পুলিশ সুপারকে।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর