ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দুর্দান্ত পেস আক্রমণে কিউইদের এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ‘এ’ দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 408

ছবি সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার (৫ মে) সকালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডকে জাতীয় দলের ছায়া বললেও ভুল হবে না। আর সেই ছায়া দলটিই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়।

আরও পড়ুন  এনামুল হক বিজয়

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন মিলে মাত্র ৪৮ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন। তীব্র চাপের মুখে পড়ে কিউইরা। ৮৫ রানে হারায় ৯ উইকেট। তবে ডিন ফক্সক্রফট ও বেন লিস্টার শেষ উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলের রান দেড়শোর কাছাকাছি নিয়ে যান।

ফক্সক্রফট ৬৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে লিস্টারের অবদান ছিল ১০ বলে ৪ রান। শেষ ব্যাটার হিসেবে এবাদতের শিকার হন ফক্সক্রফট। বাংলাদেশের হয়ে খালেদ ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট। শরিফুল ও এবাদত শিকার করেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাবলীল ছিলেন মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। ইমন ১২ বলে ২৪ রান করে ফিরলেও শুরুটা ভালোই করে দেন। ২০ বলে ১৮ রান করে নাঈমও ফিরে যান।

এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জুটিতে স্কোর পৌঁছায় ১০৮ রানে। বিজয় ৪৫ বলে ৩৮ রান করে বিদায় নিলেও অপরপ্রান্তে অঙ্কন ছিলেন দৃঢ়। ৬১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

১৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দারুণ পারফর্ম করে স্বাগতিকরা। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে মনোবল নিয়েই দ্বিতীয় ম্যাচের দিকে এগোচ্ছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

দুর্দান্ত পেস আক্রমণে কিউইদের এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার (৫ মে) সকালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ২৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডকে জাতীয় দলের ছায়া বললেও ভুল হবে না। আর সেই ছায়া দলটিই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়।

আরও পড়ুন  তরুণ ক্রিকেটারদের জন্য অনূর্ধ্ব–২৩ ‘রাইজিং স্টার্স’ টুর্নামেন্ট চালু করছে বিসিবি