ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

হেফাজতের ১২ দফা দাবি, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 297

ছবি সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা ও বিচারসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই মহাসমাবেশে সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, “দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে এই দাবিগুলো সময়োপযোগী ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন।”

আরও পড়ুন  রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, নিশ্চিহ্ন করতে হবে - উপদেষ্টা আসিফ মাহমুদ

১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—বর্তমান নারী অধিকার কমিশন বাতিল করে নতুন ইসলামভিত্তিক কমিশন গঠন, যেখানে আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। এছাড়া, সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা ও বহুত্ববাদ বাতিল, শাপলা চত্বরের ঘটনায় হতাহতদের বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে বিচার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।

আরও রয়েছে—চিন্ময় দাসের জামিন বাতিল, আওয়ামী লীগের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, প্রাথমিক স্তর থেকে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করা, রাখাইন রাজ্যে করিডোর প্রকল্প থেকে বিরত থাকা এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি।

মহাসমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ইসলামবিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে এবং ধারাবাহিকভাবে আলেম সমাজের কণ্ঠরোধ করছে। তাই এই ১২ দফা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারিত হয়।

সমাবেশে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডিসহ আওয়ামী আমলে সংঘটিত গণহত্যার বিচারসহ চার দফা মূল ইস্যু সামনে রেখে মহাসমাবেশের আয়োজন করা হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের হাজারো নেতাকর্মী ঢাকায় জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া সমাবেশে সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই মহাসমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে শান্তিপূর্ণভাবেই পুরো আয়োজন শেষ হয়।

এই ১২ দফা দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মত বিশ্লেষকদের। এখন দেখার বিষয়, সরকার এসব দাবির কীভাবে জবাব দেয়।

নিউজটি শেয়ার করুন

হেফাজতের ১২ দফা দাবি, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণার আহ্বান

আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা ও বিচারসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই মহাসমাবেশে সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, “দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে এই দাবিগুলো সময়োপযোগী ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন।”

আরও পড়ুন  আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত: প্রেসসচিব