ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মেরাদিয়ায় কোরবানির হাট বসানোর অনুমতি বাতিল করলো হাইকোর্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদেশে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত ১১টি গরুর হাটের বাইরে মেরাদিয়া বাজারের পাশে নতুন করে হাট বসানো কেন প্রয়োজনীয় হলো, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো গরুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

এছাড়া, মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট থাকা সত্ত্বেও নতুন করে অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। একইসঙ্গে গরুর হাটের স্থান ইজারা দেয়ার পুরো প্রক্রিয়া নিয়েও আদালত সন্দেহ প্রকাশ করেছেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, স্থায়ী হাট ব্যবস্থাপনার যথাযথ কার্যকারিতা না বাড়িয়ে অতিরিক্ত অস্থায়ী হাট অনুমোদনের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়তে পারে এবং জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নীতিমালার আলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলের জবাব দিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে আসন্ন কোরবানির ঈদে মেরাদিয়া এলাকায় গরুর হাট বসানো আপাতত সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

মেরাদিয়ায় কোরবানির হাট বসানোর অনুমতি বাতিল করলো হাইকোর্ট

আপডেট সময় ১২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদেশে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত ১১টি গরুর হাটের বাইরে মেরাদিয়া বাজারের পাশে নতুন করে হাট বসানো কেন প্রয়োজনীয় হলো, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো গরুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

আরও পড়ুন  হাইকোর্ট থেকে বাদ পড়লো ফারুক আহমেদের রিট