ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কোস্টগার্ডের অভিযানে পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 322

ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযানের সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারও জব্দ করা হয়। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

আজ শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  শরীয়তপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সাগর মোহনার হরিণঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে জব্দ করা ট্রলারসহ হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দ করা হরিণের মাংস বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আজ শনিবার আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল রোববার আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বলেন, ‘বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সুন্দরবন উপকূলীয় অঞ্চলে হরিণ শিকার একটি বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত। বনজ সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলেও এক শ্রেণির অসাধু চক্র এখনও হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে। তবে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযান এসব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

কোস্টগার্ডের অভিযানে পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

আপডেট সময় ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫