ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শান্তি আলোচনায় অগ্রগতি নিয়ে ট্রাম্পের দূতের মস্কো সফর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 464

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার তিনি মস্কোয় পৌঁছান এবং সেখানে রুশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি ইতোমধ্যেই হয়েছে। সামনে কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হবে এবং রাশিয়া-ইউক্রেন একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

আরও পড়ুন  ফিরছেন কাশ্মীরিরা, যুদ্ধবিরতির পরও শঙ্কায় দিন কাটে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, মস্কো ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়ে আলোচনা করেছেন এবং আমরাও একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। তবে চুক্তির কিছু বিষয় রয়েছে যা সূক্ষ্মভাবে পর্যালোচনা ও সংশোধন প্রয়োজন।”

শান্তি আলোচনার এ সময়েই রাশিয়ায় ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা। স্টিভ উইটকফের সফরের দিনেই মস্কোর নিকটবর্তী বালাশিখা শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। তার গাড়িতে স্থাপিত বোমাটি বিস্ফোরণে গাড়ি উড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিস্ফোরণ রাশিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং শান্তি আলোচনার মাঝে এমন ঘটনায় নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই শান্তিচুক্তির আলোচনা এবং এর অগ্রগতি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। শান্তির আলোচনায় চূড়ান্ত চুক্তি কতদূর এগোয়, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

শান্তি আলোচনায় অগ্রগতি নিয়ে ট্রাম্পের দূতের মস্কো সফর

আপডেট সময় ১১:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার তিনি মস্কোয় পৌঁছান এবং সেখানে রুশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি ইতোমধ্যেই হয়েছে। সামনে কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হবে এবং রাশিয়া-ইউক্রেন একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার