ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আইসিটি খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স, প্রধান অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 442

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। টাস্কফোর্সটি একই সঙ্গে আইসিটি খাতের দুর্নীতি প্রতিরোধে শ্বেতপত্র প্রস্তুত করবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ১৭ এপ্রিল গেজেট আকারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন  প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা গড়ে তুললেই জ্ঞানভিত্তিক অর্থনীতি সম্ভব : আইসিটি সচিব

গঠিত কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন- যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর ও আইওটি বিশেষজ্ঞ অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ এবং বিশিষ্ট সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। টাস্কফোর্সের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।

গেজেটে বলা হয়, আইসিটি খাতে পূর্ববর্তী সরকারের সময় বাস্তবায়িত সকল প্রকল্পের চুক্তিপত্র, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি), অডিট রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে টাস্কফোর্স বিস্তারিত প্রতিবেদন দেবে। টাস্কফোর্সের কার্যক্রমের সারসংক্ষেপ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২১ জুনের মধ্যে জমা দিতে হবে।

টাস্কফোর্সের সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী বা সিটিং অ্যালাউন্স পাবেন এবং তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে লজিস্টিকসহ সকল প্রয়োজনীয় সহায়তা পাবে। বিভাগের উপসচিব মো. আবু নাছের টাস্কফোর্সের সাচিবিক সহায়তা প্রদান করবেন।

টাস্কফোর্স প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন অর্থনীতিবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করে যুক্তরাজ্য, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকিয়াল ফেলো হিসেবে কর্মরত।

কমিটির অপর সদস্য অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও আইওটি বিশেষজ্ঞ। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী একজন অভিজ্ঞ আইনজীবী, যিনি আন্তর্জাতিক আইনি পরামর্শ এবং জালিয়াতি মামলায় বিশেষজ্ঞ।

সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক। তিনি দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে প্রযুক্তি সাংবাদিকতায় দক্ষতা দেখিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আইসিটি খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স, প্রধান অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ

আপডেট সময় ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫