ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালু হচ্ছে মে মাসে, প্রস্তুত টেকনিক্যাল লঞ্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 408

ছবি সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট সেবা চালুর প্রাথমিক ধাপ শুরু হতে যাচ্ছে আগামী মে মাসে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল লঞ্চের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।

কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় এ তথ্য দেন তিনি। ড্রেয়ার বলেন, “আমরা এখন কার্যক্রমের একেবারে শেষ ধাপে। মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য আমাদের টিম সম্পূর্ণ প্রস্তুত থাকবে।”

আরও পড়ুন  মঙ্গল অভিযান পিছিয়ে চাঁদ অভিযানে অগ্রাধিকার দিচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স

তিনি আরও জানান, “বাংলাদেশের জন্য এটি একটি বড় অগ্রগতি। আমরা অত্যন্ত আশাবাদী যে এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে।”

অন্যদিকে, অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের স্যাটেলাইট সেবার প্রতি আগ্রহের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশের মানুষ এ খবরে অত্যন্ত উচ্ছ্বসিত। তারা দিন গুনছে কবে নাগাদ সেবা চালু হবে। সেবাটি চালু হলে তা উদযাপনের মতো একটি ঘটনা হবে।”

প্রাথমিক পর্যায়ে টেকনিক্যাল পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে এবং এরপরে ধাপে ধাপে পুরো সেবা চালু করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, “সফলভাবে টেকনিক্যাল লঞ্চ সম্পন্ন হলে দেশের মানুষ খুব শিগগিরই উন্নতমানের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবে।”

এদিকে, সেবা কার্যক্রমের সাথে সাথে বাংলাদেশে অনলাইন অর্থ লেনদেন ব্যবস্থার উন্নয়নেও কাজ করা হচ্ছে। এতে পেমেন্ট গেটওয়ে হিসেবে বিশ্বখ্যাত পেপাল ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, পেপাল ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা হলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে এটি একটি মাইলফলক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালু হচ্ছে মে মাসে, প্রস্তুত টেকনিক্যাল লঞ্চ

আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট সেবা চালুর প্রাথমিক ধাপ শুরু হতে যাচ্ছে আগামী মে মাসে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল লঞ্চের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।

কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় এ তথ্য দেন তিনি। ড্রেয়ার বলেন, “আমরা এখন কার্যক্রমের একেবারে শেষ ধাপে। মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য আমাদের টিম সম্পূর্ণ প্রস্তুত থাকবে।”

আরও পড়ুন  স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত