ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় চলছে বৈঠকের কৌশল: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 386

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, প্রতিদিনের আলোচনা ও সিদ্ধান্তসমূহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে এবং তার নির্দেশনায়ই বৈঠকের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসার আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “আমরা এক ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। বিভিন্ন প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আজকের মধ্যেই বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করার আশা করছি।”

আরও পড়ুন  "নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার": প্রধান উপদেষ্টা ড. ইউনূস

উল্লেখ্য, এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে এবং এর মধ্যে বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। ড. আলী রীয়াজ আরও জানান, আগামী মে মাসে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা হবে, যেখানে নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে।

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার বিএনপির সঙ্গে টানা তৃতীয় দিনের মতো বৈঠকে বসে। এর আগে ১৭ ও ২০ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনা করে। উল্লেখ্য, বিএনপি ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। এই কমিশনগুলোর প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে।

দেশের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনা ও প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান ড. রীয়াজ। তিনি বলেন, “আমরা চাই সকল পক্ষের অংশগ্রহণের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় চলছে বৈঠকের কৌশল: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, প্রতিদিনের আলোচনা ও সিদ্ধান্তসমূহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে এবং তার নির্দেশনায়ই বৈঠকের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসার আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “আমরা এক ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। বিভিন্ন প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আজকের মধ্যেই বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করার আশা করছি।”

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সফরে ফোকাস: অভিবাসন ও বিনিয়োগের নতুন দিগন্ত