ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ: উইকেটের খোঁজে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

বাংলাদেশের জন্য সিলেট টেস্টের প্রথম দিনটি ছিল হতাশাজনক। টস জিতে ব্যাটিং নেয়ার পর নাজমুল হোসেন শান্তর দল মাত্র ১৯১ রানে গুটিয়ে যায়। এরপর বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি টাইগাররা। শেষ বিকেলে জিম্বাবুয়ের একটি উইকেটও পতন ঘটাতে পারেনি তারা, বরং ব্রায়ান বেনেট ও বেন কুরানের ওপেনিং জুটি স্বচ্ছন্দে খেলেছে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, উইকেটে ব্যাটারদের জন্য কোনো চ্যালেঞ্জ নেই।

বাংলাদেশের আশা এখন নাহিদ রানা।

আরও পড়ুন  পারিশ্রমিক না পেয়ে দূর্বার রাজশাহীর বিপিএল এর অনুশীলন বয়কট 

সোমবার (২১ এপ্রিল) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৬৭ রান সংগ্রহ করেছে। ওপেনার ব্রায়ান বেনেট ৩৭ বলে ৬ চারে ৪০ রান করেছেন, আরেক ওপেনার বেন কুরান ৪৯ বলে ২ চারে ১৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ এখনও ১২৪ রানে এগিয়ে।

দ্বিতীয় দিনের সকালের আকাশ ধুসর মেঘে ঢাকা, সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস, যা টাইগার পেসারদের জন্য সুখকর হতে পারে। তবে পিচ রিপোর্ট অনুযায়ী, উইকেট এখনও শুকনো ও শক্ত। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আজকের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচে টিকে থাকতে চাইলে দ্রুত উইকেট পেতে হবে টাইগারদের। তবে কাজটি সহজ হবে না, কারণ দুই সেট ব্যাটার প্রথম দিনে অনায়াসে ব্যাট করেছে। নাহিদ রানা আজ হতে পারেন টাইগারদের তুরুপের তাস, যিনি তার গতি দিয়ে ব্যাটারদের ভড়কে দেওয়ার চেষ্টা করবেন।

বাংলাদেশ অবশ্য চাইবে দ্রুত উইকেটে স্পিন ধরাতে। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনই তো বাংলাদেশের প্রকৃত শক্তির জায়গা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ: উইকেটের খোঁজে

আপডেট সময় ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বাংলাদেশের জন্য সিলেট টেস্টের প্রথম দিনটি ছিল হতাশাজনক। টস জিতে ব্যাটিং নেয়ার পর নাজমুল হোসেন শান্তর দল মাত্র ১৯১ রানে গুটিয়ে যায়। এরপর বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি টাইগাররা। শেষ বিকেলে জিম্বাবুয়ের একটি উইকেটও পতন ঘটাতে পারেনি তারা, বরং ব্রায়ান বেনেট ও বেন কুরানের ওপেনিং জুটি স্বচ্ছন্দে খেলেছে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, উইকেটে ব্যাটারদের জন্য কোনো চ্যালেঞ্জ নেই।

বাংলাদেশের আশা এখন নাহিদ রানা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা বন্ধ, ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ