ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যুক্তরাষ্ট্রে পৃথক দুই বিমান দুর্ঘটনায় সাতজন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট সাতজন। একদিনের ব্যবধানে ঘটে যাওয়া এই দুটি মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে ট্রিলার কাউন্টি লাইনে একটি সেসনা ১৮০ একক ইঞ্জিনের ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা লেগে একটি মাঠে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত হন দুই পুরুষ ও দুই নারী। তারা সবাই ছিলেন বিমানটির আরোহী।

আরও পড়ুন  শনিবার শীর্ষ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-চীন: বাণিজ্য যুদ্ধ নিরসনে নতুন উদ্যোগ

ইলিনয় রাজ্য পুলিশ ও কোলস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ট্রিলা শহরটি শিকাগো থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণে অবস্থিত। নিহতদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎ লাইনের সঙ্গে সংঘর্ষের পরই বিমানটি বিধ্বস্ত হয়।

অন্যদিকে, শুক্রবার রাতে নেব্রাস্কার ফ্রেমন্ট শহরের দক্ষিণে প্লেট নদীর কাছে আরও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। শনিবার এক বিবৃতিতে ডজ কাউন্টি শেরিফ অফিস জানায়, বিমানটি নদীতে পড়ে যায় এবং ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন- কানসাস অঙ্গরাজ্যের মাউন্ড্রিজ শহরের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩), ফ্রেমন্ট শহরের জেফ বিটিঙ্গার (৫০) এবং র‍্যান্ডি আমরেইন (৪৮)।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি প্লেট নদীর তীর ঘেঁষে উড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পরে তা পানিতে আছড়ে পড়ে।

দুই দুর্ঘটনার তদন্তই করছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ।

সূত্র : এনবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে পৃথক দুই বিমান দুর্ঘটনায় সাতজন নিহত

আপডেট সময় ০২:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট সাতজন। একদিনের ব্যবধানে ঘটে যাওয়া এই দুটি মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে ট্রিলার কাউন্টি লাইনে একটি সেসনা ১৮০ একক ইঞ্জিনের ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা লেগে একটি মাঠে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত হন দুই পুরুষ ও দুই নারী। তারা সবাই ছিলেন বিমানটির আরোহী।

আরও পড়ুন  নতুন সরকারের কাছে নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতার বার্তা যুক্তরাষ্ট্রের