ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছচাপায় ২ জন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 500

ছবি সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে সহস্রাধিক গাছ। এতে গাছচাপায় দুইজন আহত হন।

আরও পড়ুন  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে হঠাৎই রাজাখালী ও চরবয়ড়া এলাকার ওপর দিয়ে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড় শুরু হয় দুপুর আনুমানিক ২টার দিকে। হঠাৎ শুরু হওয়া এই তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় শুরু হলে বগা-বাউফল মহাসড়কের রাজাখালী ফার্মগেট এলাকায় একটি মাহিন্দ্রা গাড়ি গাছের নিচে আশ্রয় নেয়। মুহূর্তেই ঝড়ের দাপটে একটি বড় রেইনট্রি গাছ উপড়ে পড়ে মাহিন্দ্রাটির ওপর। এতে গাড়িটির চালক হানিফ হাওলাদার (৩৫) এবং এক যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান।

উল্লেখযোগ্য বিষয় হলো, গাছটি মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দেয়, ফলে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তিন ঘণ্টার চেষ্টায় গাছটি অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত কাজ করে যান চলাচল স্বাভাবিক করেছেন। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় আমরা স্বস্তি প্রকাশ করছি।”

এদিকে ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ভেঙে গেছে। অনেক গাছ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন আকস্মিক ও শক্তিশালী ঝড় অনেক দিন পর দেখেছেন তারা। অনেকে জানান, কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদি পশুরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছচাপায় ২ জন আহত

আপডেট সময় ০৮:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে সহস্রাধিক গাছ। এতে গাছচাপায় দুইজন আহত হন।

আরও পড়ুন  লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত