ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

অননুমোদিত মাধ্যমে হজ ভিসা নিলে পড়তে হতে পারে বিপাকে: সৌদি মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সতর্ক করে জানিয়েছে, অননুমোদিত চ্যানেল বা প্ল্যাটফর্ম ব্যবহার করে হজ পালনের চেষ্টা করলে হতে পারে বড় ধরনের জটিলতা। মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, হজ পালনের জন্য অবশ্যই সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বর্তমানে বিশ্বের ৮০টি দেশের হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা গ্রহণ করা যাচ্ছে। পাশাপাশি ১২৬টি দেশে স্বীকৃত ‘নুসুক হজ প্ল্যাটফর্ম’-এর মাধ্যমেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন  বাংলাদেশি কর্মীদের ঝুলে থাকা ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির

বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের জন্য একমাত্র বৈধ চ্যানেল হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘নুসুক’ অ্যাপ এবং ওয়েবসাইট (masar.nusuk.sa)। এ দুটি মাধ্যম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য বা সুবিধা বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। সেইসঙ্গে জানানো হয়েছে, এই ধরনের অননুমোদিত মাধ্যম থেকে হজভিসা গ্রহণের চেষ্টা করলে মন্ত্রণালয় বা সরকার কোনো দায় নেবে না।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ সম্পর্কিত ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণামূলক অফার থেকে সাবধান থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। যাত্রীরা যেন শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল থেকে তথ্য গ্রহণ করেন, সে বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের সেবা নিশ্চিতে তাদের পক্ষ থেকে ২৪ ঘণ্টা হটলাইন ও তথ্যসেবা চালু রয়েছে। সৌদি আরবে অবস্থানকারীরা ১৯৬৬ নম্বরে ফোন করে তথ্য পেতে পারেন। অন্যদিকে, সৌদি আরবের বাইরে থাকা যাত্রীরা care@Hajj.gov.sa ইমেইলে যোগাযোগ করতে পারেন কিংবা আন্তর্জাতিক হটলাইন ‪+৯৬৬৯২০০০২৮১৪‬-এ কল করতে পারেন।

মন্ত্রণালয় বলছে, হজ যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যাত্রীদের উচিত অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে হজের প্রস্তুতি নেওয়া, যেন তারা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।

নিউজটি শেয়ার করুন

অননুমোদিত মাধ্যমে হজ ভিসা নিলে পড়তে হতে পারে বিপাকে: সৌদি মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সতর্ক করে জানিয়েছে, অননুমোদিত চ্যানেল বা প্ল্যাটফর্ম ব্যবহার করে হজ পালনের চেষ্টা করলে হতে পারে বড় ধরনের জটিলতা। মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, হজ পালনের জন্য অবশ্যই সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বর্তমানে বিশ্বের ৮০টি দেশের হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা গ্রহণ করা যাচ্ছে। পাশাপাশি ১২৬টি দেশে স্বীকৃত ‘নুসুক হজ প্ল্যাটফর্ম’-এর মাধ্যমেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন  ‘ভারতের ভূগোল বদলে যাবে’, হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর