ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইসি।

ইসি ইতিমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে। আগামী ১৫ এপ্রিল (মঙ্গলবার) নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ, এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী মুদ্রণের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্য আগামী ১৫ এপ্রিল বেলা ১১টায় সভার আহ্বান করা হয়েছে (কক্ষ নং-৩১৪)।

সভায় আলোচনা হবে নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ; মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়; জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি; স্থানীয় সরকার নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা; সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অন্যান্য বিষয়।

আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাড়ে ১২ কোটি ভোটারের জন্য ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, প্রচারপত্র, আচরণ বিধি, ম্যানুয়্যালসহ বিভিন্ন কাগজপত্র ছাপাতে হবে, যা হাজার টনের মতো কাগজের প্রয়োজন হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠক

আপডেট সময় ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইসি।

ইসি ইতিমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে। আগামী ১৫ এপ্রিল (মঙ্গলবার) নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ, এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!