ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মাছ ধরাকে কেন্দ্র করে রণক্ষেত্র হরিপুর, গুলিবিদ্ধ ৪, আটক ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 594

ছবি সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সংঘর্ষটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

সংঘর্ষে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন। আটক ইয়াসিন গুলিবিদ্ধ হওয়ায় পুলিশ হেফাজতেই তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও উত্তর হরিপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি মাছ চাষ প্রকল্পের মালিকানা ও মাছ ধরার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ দুপুরে ছয় সদস্যের পারভেজ গ্রুপের লোকজন প্রকল্পে মাছ ধরতে গেলে ইসমাইল হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এই বিরোধ থেকেই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ।

পরে উভয়পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে, যা পুরো এলাকা আতঙ্কের মধ্যে ফেলে দেয়। গুলির শব্দে মুহূর্তেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজার-ঘাট ফাঁকা হয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, “মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। গুলির ঘটনায় কারা জড়িত, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মাছ ধরাকে কেন্দ্র করে রণক্ষেত্র হরিপুর, গুলিবিদ্ধ ৪, আটক ৩

আপডেট সময় ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সংঘর্ষটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন: মস্তিষ্কে স্ট্রোক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে