ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’

ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট বলেন, “গত রাতে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর) কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে, এই শুল্ক নীতির প্রভাবে তাদের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে।”

আরও পড়ুন  ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতা

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানান, শুল্ক আরোপের ঘোষণার পর দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় আগ্রহী হয়ে উঠেছে। এতে করে প্রেসিডেন্ট ট্রাম্প এখন “ক্ষমতার কেন্দ্রে” অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাই এখনো এসব দেশের নাম বা আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। হোয়াইট হাউস একসঙ্গে এত দেশকে নিয়ে সমঝোতা আলোচনায় বসা এক দুঃসাধ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তে রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে তাইওয়ানের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানান। তিনি আমদানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাইওয়ানিজ বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে বাণিজ্য বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এই আগ্রাসী শুল্কনীতি বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ উসকে দিতে পারে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি নতুন করে মন্দার মুখে পড়তে পারে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আশ্বস্ত করে বলেন, “শুক্রবার প্রকাশিত কর্মসংস্থানের তথ্য আমাদের প্রত্যাশার চেয়েও ভালো। আমরা ইতিবাচক অগ্রগতি দেখছি এবং মন্দার কোনো কারণ দেখছি না।”

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট বলেন, “গত রাতে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর) কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে, এই শুল্ক নীতির প্রভাবে তাদের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে।”

আরও পড়ুন  ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল