ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পুশইনকৃত ৭০ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 225

ছবি সংগৃহীত

ভারত থেকে পুশইন করে ফেরত পাঠানো ৭০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ জুন) রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি’র মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি’র মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি’র সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

আরও পড়ুন  সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। এসব ব্যক্তির মধ্যে কুড়িগ্রাম জেলার বাসিন্দা ৪৩ জন এবং লালমনিরহাট জেলার বাসিন্দা ২৭ জন।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বর্তমানে বিজিবি এসব ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার আওতায় আনছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে পুশইনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এতে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও মানবিক দিক থেকে উদ্বেগ তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পুশইনকৃত ৭০ বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারত থেকে পুশইন করে ফেরত পাঠানো ৭০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ জুন) রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি’র মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি’র মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি’র সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

আরও পড়ুন  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ