ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 119

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ন রেখে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

বিজিবি জানায়, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় তারা নির্বাচনি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি দায়িত্বে থাকবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে।

উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। একই সঙ্গে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ নিরাপত্তার আওতায় রাখা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার প্রস্তুত থাকবে। প্রয়োজনে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষায়িত কেএনাইন (K-9) ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬