ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 198

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত বাহিনীর প্রধান নুর কামাল নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ক্যাম্প থেকে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন  ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে ২ দিন ধরে গোলাগুলি চলছে

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। তিনি জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।

অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার আরও বলেন, এ দুটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোলাগুলিতে নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে নিহত নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

আপডেট সময় ০৮:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত বাহিনীর প্রধান নুর কামাল নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ক্যাম্প থেকে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন  টেকনাফে নেচার পার্কের পুকুরে বস্তাবন্দি গ্রেনেড, গুলি ও মদ উদ্ধার