ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর ফিলিস্তিন: চলমান সংঘাত ও মানবিক বাস্তবতা কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮ চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত- আফগানিস্তানের বিরুদ্ধে সরারসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী মধ্যস্থতার প্রস্তাব ইরানের, কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মহানগরীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগে। একপর্যায়ে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি পুরোপুরি পুড়ে যায়। মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হলেও বাসে থাকা কেউ আহত হননি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময় ০২:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মহানগরীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান উত্তেজনায় সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর