ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 21

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার সকালে দেশে আনা হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এ পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন পরিবারের সম্মতিতে সৌদি আরবেই সম্পন্ন হয়েছে।

সরকারের পক্ষ থেকে নিহত আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে দাফন কাজের জন্য তাৎক্ষণিকভাবে ৮৫ হাজার টাকা (ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার এবং নগদ ৫০ হাজার) প্রদান করা হয়েছে।
এছাড়া আর্থিক সহায়তা হিসেবে পরিবারটিকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিউজটি শেয়ার করুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় ০২:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার সকালে দেশে আনা হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এ পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন পরিবারের সম্মতিতে সৌদি আরবেই সম্পন্ন হয়েছে।

সরকারের পক্ষ থেকে নিহত আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে দাফন কাজের জন্য তাৎক্ষণিকভাবে ৮৫ হাজার টাকা (ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার এবং নগদ ৫০ হাজার) প্রদান করা হয়েছে।
এছাড়া আর্থিক সহায়তা হিসেবে পরিবারটিকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০