০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

প্রচারণায় গেট-তোরণ ও আলোকসজ্জা নয়: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের আলোকসজ্জা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির জারি করা আচরণবিধির ১৩ ধারায় গেট, তোরণ, প্যান্ডেল, ক্যাম্প স্থাপন এবং আলোকসজ্জা সংক্রান্ত বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো গেট বা তোরণ নির্মাণ করতে পারবে না। একই সঙ্গে ৪০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে প্যান্ডেল তৈরি করা যাবে না।

আচরণবিধি অনুযায়ী, প্রচারণার অংশ হিসেবে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না। এছাড়া সড়ক কিংবা জনসাধারণের চলাচল ও সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে কোনো নির্বাচনি ক্যাম্প স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে একজন প্রার্থী একটি করে নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন। একই নির্বাচনি এলাকায় একটির বেশি কেন্দ্রীয় ক্যাম্প করা যাবে না। নির্বাচনি ক্যাম্পে ভোটারদের জন্য কোনো ধরনের খাবার, কোমল পানীয় বা উপঢৌকন বিতরণও নিষিদ্ধ করা হয়েছে।

আচরণবিধির ১৪ ধারায় বিলবোর্ড ব্যবহারের বিষয়ে বলা হয়েছে, একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিলবোর্ডের আয়তন সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। বিলবোর্ড স্থাপনের ফলে জনসাধারণ বা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না এবং পরিবেশ বা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো স্থাপনাও করা যাবে না।

এবারের সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। সব মিলিয়ে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লা প্রতীকে ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার কার্যক্রম চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

প্রচারণায় গেট-তোরণ ও আলোকসজ্জা নয়: নির্বাচন কমিশন

আপডেট সময় ০১:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬