০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 76

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিএনপির সিনিয়র ও মহানগর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।

দলের প্রধান হিসেবে তারেক রহমানের এই সফরকে ঘিরে বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

মহাসমাবেশকে সামনে রেখে পলোগ্রাউন্ড মাঠে কয়েকদিন ধরে চলছে প্রস্তুতি। প্রায় দুই হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। সামনে রাখা হচ্ছে পাঁচ হাজারের বেশি চেয়ার।

মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক ও ১০টি শক্তিশালী সাউন্ডবক্স। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

আপডেট সময় ১১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬