ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প; শর্ত চাপাচ্ছে ইরানও ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা! ইরান যুদ্ধ: তেল নয়, পানি হতে পারে প্রধান অস্ত্র বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল! কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

নির্বাচনের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 314

ছবি সংগৃহীত

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, তা নিজেই প্রকাশ করেছেন। সম্প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানালে দেশ-বিদেশ থেকে বিপুল সাড়া পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, এখন পর্যন্ত মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান এসেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে তাঁর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা দাঁড়ায় ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

আরও পড়ুন  সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: গোলাম পরওয়ার

তিনি আরও জানান, তাঁর পেজ ও আইডি অ্যাডমিনদের দেওয়া হিসাব অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশের মাধ্যমে জমা হয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে এসেছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশ ও প্রবাস থেকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে জানান, হাজারো মানুষ ফোন ও বার্তা পাঠালেও সবার জবাব দেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত অনুদান প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

পোস্টে আরও বলা হয়, নির্বাচন কমিশন বা সরকারের যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনুদানের হিসাব যাচাইয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। শেষাংশে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘শুকরিয়া’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬