ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্য যুদ্ধের বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব সবার ওপর পড়বে: আরাঘচি ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা এমপির বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ তেলের দাম নিয়ন্ত্রণে ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে নিয়ে হতাশ উপসাগরীয় দেশগুলো! ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড তুরস্কের মধ্য দিয়ে বিকল্প পথে তেল রপ্তানির সিদ্ধান্ত ইরাকের। ইজরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি প্রকল্পের বড় একটি অংশের অর্থায়ন করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। বেলিজ: মধ্য আমেরিকার ছোট কিন্তু বৈচিত্র্যময় দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে গাজীপুরের মহাসড়কগুলোতে। বুধবার দুপুর থেকে শিল্প অধ্যুষিত গাজীপুরের প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর যাত্রীদের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল কেন্দ্রিক ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসগুলো পূর্ণ যাত্রী নিয়ে আসায় চন্দ্রা এলাকায় অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মহাসড়কের পাশে কারখানা শ্রমিকদের জন্য সংরক্ষিত অসংখ্য রিজার্ভ বাস দাঁড়িয়ে থাকায় এবং যাত্রী তুলতে গিয়ে চালকরা যত্রতত্র গাড়ি থামানোর ফলে যানজট আরও তীব্র হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার কিছু কারখানা ছুটি হলেও আজ বুধবার প্রায় দুই হাজার কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে যাত্রীদের ভিড় কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও বিপুল সংখ্যক যানবাহন ও মানুষের চাপে শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

আরও পড়ুন  রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং

নিউজটি শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ

আপডেট সময় ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে গাজীপুরের মহাসড়কগুলোতে। বুধবার দুপুর থেকে শিল্প অধ্যুষিত গাজীপুরের প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর যাত্রীদের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল কেন্দ্রিক ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসগুলো পূর্ণ যাত্রী নিয়ে আসায় চন্দ্রা এলাকায় অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মহাসড়কের পাশে কারখানা শ্রমিকদের জন্য সংরক্ষিত অসংখ্য রিজার্ভ বাস দাঁড়িয়ে থাকায় এবং যাত্রী তুলতে গিয়ে চালকরা যত্রতত্র গাড়ি থামানোর ফলে যানজট আরও তীব্র হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার কিছু কারখানা ছুটি হলেও আজ বুধবার প্রায় দুই হাজার কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে যাত্রীদের ভিড় কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও বিপুল সংখ্যক যানবাহন ও মানুষের চাপে শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট