ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা! ইরান যুদ্ধ: তেল নয়, পানি হতে পারে প্রধান অস্ত্র বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল! কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

চীনে শিলাবৃষ্টিতে পর্যটকবাহী চার নৌকা উল্টে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 189

ছবি সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে পর্যটকবাহী চারটি নৌকা উল্টে গেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার (স্থানীয় সময়) এই তথ্য নিশ্চিত করে।

ঘটনাটি ঘটে রোববার বিকেলে, যখন উ নদীতে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, দুর্ঘটনার সময় ৮০ জনেরও বেশি মানুষ নৌকাগুলোর মধ্যে ছিলেন। তাদের অনেকেই পানিতে পড়ে যান। চারটি নৌকা ডুবে যায় বলে জানায় সিসিটিভি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

আরও পড়ুন  ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত, নিখোঁজ বহু বন্দি

উদ্ধার অভিযানে এখনও একজন নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান চলছে। এখন পর্যন্ত ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় নদীতে হঠাৎ ঘন কুয়াশা দেখা দেয়, যা উদ্ধার কাজকে আরও জটিল করে তোলে।
এক প্রত্যক্ষদর্শী বেইজিং নিউজকে জানান, নদীর পানি ছিল গভীর এবং হঠাৎ ঝড়ে অনেকেই ভীত হয়ে পড়েছিলেন। কিছু মানুষ সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন।

সিসিটিভি জানায়, দুটি নৌকায় প্রায় ৪০ জন করে যাত্রী ছিল, তবে সেগুলো অতিরিক্ত বোঝাই ছিল না। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একটি নৌকাকে উল্টে যেতে দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

ঘটনার পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে। গুইঝো প্রদেশ পাহাড় ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে বরাবরই জনপ্রিয়। বর্তমানে চীনে পাঁচ দিনের জাতীয় ছুটি চলমান থাকায় দেশটির নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা সেখানে ভিড় করেছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

চীনে শিলাবৃষ্টিতে পর্যটকবাহী চার নৌকা উল্টে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে পর্যটকবাহী চারটি নৌকা উল্টে গেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার (স্থানীয় সময়) এই তথ্য নিশ্চিত করে।

ঘটনাটি ঘটে রোববার বিকেলে, যখন উ নদীতে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, দুর্ঘটনার সময় ৮০ জনেরও বেশি মানুষ নৌকাগুলোর মধ্যে ছিলেন। তাদের অনেকেই পানিতে পড়ে যান। চারটি নৌকা ডুবে যায় বলে জানায় সিসিটিভি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

আরও পড়ুন  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫