ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 566

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এবার রাজধানীবাসী পাচ্ছে ভিন্নধর্মী এক ঈদ আয়োজন। ঈদের নামাজ শেষে আয়োজিত হচ্ছে সুলতানি ও মোগল আমলের ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল। রাজধানীর উত্তরের জনগণের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত এবং এর পরপরই শুরু হবে বর্ণাঢ্য ঈদ মিছিল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, “সময়ের স্বল্পতা থাকলেও ঈদ আয়োজন সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন।” বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। মিছিলে আসছে ঐতিহাসিক ঐরাবতও, আপনি আসছেন তো?”

আরও পড়ুন  নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ

রোববার নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহে দক্ষিণ ও মধ্য ঢাকার মানুষ সহজেই অংশ নিতে পারলেও উত্তর ঢাকার বহু মানুষ বঞ্চিত হন। তাই ডিএনসিসির এই আয়োজন, যাতে উত্তর ছাড়াও দক্ষিণ সিটির মানুষও অংশ নিতে পারেন আনন্দমিছিলে।”

ঈদের জামাত শুরু হবে সকাল ৮টায়। সেখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও থাকবে পৃথক নামাজের ব্যবস্থা।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, “ঈদের আনন্দমিছিলকে আরও আকর্ষণীয় করতে থাকছে ব্যান্ড পার্টি, সজ্জিত হাতি ও ঘোড়ার শোভাযাত্রা। এই আয়োজন রাজধানীর মানুষকে ফিরিয়ে নেবে প্রাচীনকালের ঈদ উৎসবের রঙে।”

ঈদ মেলাও বসবে মাঠজুড়ে, যেখানে থাকছে ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও সাংস্কৃতিক পরিবেশনা। ফ্যাসিস্ট সরকার-পরবর্তী সময়ে জনগণের মাঝে উৎসবের আবহ ফেরাতে এই আয়োজনকে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঈদ আনন্দে ভাসবে পুরো উত্তর ঢাকা, আর এই আয়োজনের মাধ্যমে ঢাকাবাসী প্রত্যক্ষ করবে এক ঐতিহাসিক ঈদ উৎসব, যা আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেবে ঐতিহ্যের ঘ্রাণ।

নিউজটি শেয়ার করুন

ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এবার রাজধানীবাসী পাচ্ছে ভিন্নধর্মী এক ঈদ আয়োজন। ঈদের নামাজ শেষে আয়োজিত হচ্ছে সুলতানি ও মোগল আমলের ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল। রাজধানীর উত্তরের জনগণের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত এবং এর পরপরই শুরু হবে বর্ণাঢ্য ঈদ মিছিল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, “সময়ের স্বল্পতা থাকলেও ঈদ আয়োজন সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন।” বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। মিছিলে আসছে ঐতিহাসিক ঐরাবতও, আপনি আসছেন তো?”

আরও পড়ুন  কাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন, যুক্ত হচ্ছে ৫১টি বাড়তি কোচ