ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীসহ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক জাহিদ কালামের স্বাক্ষরে বিএফআইইউতে এই চিঠি পাঠানো হয়েছে। এতে সাবেক এই উপদেষ্টার ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার সুবিধা, এফডিআরসহ দেশ-বিদেশে সংঘটিত সব ধরনের লেনদেন ও বিনিয়োগ-সংক্রান্ত বিস্তারিত নথিপত্র তলব করা হয়েছে। সেই সাথে চাওয়া হয়েছে আসিফ মাহমুদের স্ত্রী পান্নার নামে থাকা যাবতীয় ব্যাংক হিসাব, সম্পদ ও লেনদেনের তথ্য।

আরও পড়ুন  ১২০০ বস্তা চাল “গুজব”: প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সম্প্রতি পদায়ন ও বদলি বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ ১১ হাজার কোটি টাকা পাচারের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এসব অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটি প্রাতিষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্রে জানা গেছে, শুধু অর্থ পাচার ও বদলি বাণিজ্যই নয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন নিয়োগ-সংক্রান্ত গুরুতর অনিয়ম ও দুর্নীতির আরও একটি আলাদা অভিযোগের অনুসন্ধানও চালিয়ে যাচ্ছে কমিশন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সুইস ব্যাংকে অর্থ জমা রাখা ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

তবে ওই দিনই রাজধানীর বাংলা মোটরে এনসিপির সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন অসিফ। এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আসিফ বলেন, দুদক যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করবেন। অসিফের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং মিডিয়া ট্রায়াল চালানোর উদ্দেশে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আবারও বলেন, আইনি ও স্বাভাবিক নিয়মে অনুসন্ধান চালালে তার কোনো আপত্তি নেই এবং সেখানে তিনি যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।

নিউজটি শেয়ার করুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

আপডেট সময় ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬