ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ, কমেছে পণ্য আমদানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 161

ছবি সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে পণ্য আমদানি কিছুটা কমলেও রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের প্রথম আট মাসে বন্দরের রাজস্ব আয় প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকার বেশি।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে রাজস্ব আয় বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রথম আট মাসের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। তবে, বন্দরে এই সময়ের মধ্যে আদায় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

গত অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা, কিন্তু বাস্তবে আদায় হয়েছিল ৫০৮ কোটি ৪ লাখ টাকা। চলতি বছর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।

আরও পড়ুন  ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয়

ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, “পণ্য আমদানি কমলেও রাজস্ব বেড়েছে। তবে ব্যবসায়ীরা যদি সব ধরনের পণ্য আমদানি করতে পারতেন, তাহলে রাজস্ব আয় আরও বেড়াতো।”
তিনি আরও বলেন, “ভোমরা বন্দর তুলনামূলকভাবে বৈষম্যের শিকার। বেনাপোল বন্দরের মতো এখানে ব্যবসায়ীরা সুযোগ-সুবিধা পান না, যদিও ভোমরা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।”

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, “আমরা লক্ষ্য অর্জনে সফল হয়েছি এবং এটি ধরে রাখার চেষ্টা করছি। ব্যবসায়ীরা যাতে সর্বোচ্চ সেবা পান এবং অনৈতিক সুযোগ নেয়া না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং চলছে।”

ভোমরা বন্দর, যা দেশের সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে পরিচিত, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ, কমেছে পণ্য আমদানি

আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫