ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম?

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

আরও পড়ুন  সমৃদ্ধ খাদ্য ভান্ডার গড়ার প্রত্যয়: ‘কৃষক’ পরিচয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

আরও পড়ুন  পীরগঞ্জে বজ্রঘাতে কৃষকের মৃত্যু