ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

ঈদের সময় আকাশ পথে বাড়ছে ভাড়ার চাপ, যাত্রীদের মুখে চিন্তার ছাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 143

ছবি সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে ঘরে ফেরার জন্য আকাশ পথে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ঈদের আগের ও পরের সময়ের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিট প্রতি মূল্য ছাড়িয়েছে ১৩ হাজার টাকা। এয়ারলাইন্সগুলো ধারণা করছে, আগামী ১৫ দিনের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাবে এবং উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রী চাপ আরও প্রকট হতে পারে।

ঈদে মানুষের ঘরে ফেরার আনন্দের পাশাপাশি উড়োজাহাজে চড়ার জন্য চাপ বাড়িয়ে দিয়েছে। দেশের অভ্যন্তরীণ যাত্রায় সিটের সংকট থাকায় যাত্রীদের জন্য টিকিটের দাম বেড়েছে। আগে টিকিট কিনলে সস্তা পড়লেও এখন ঈদের চাপের কারণে দাম বাড়ছে প্রতিদিন।

আরও পড়ুন  ঈদের আনন্দে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল, নিরাপত্তায় সজাগ প্রশাসন

এয়ারলাইন্স কর্মকর্তাদের মতে, ঢাকা থেকে সৈয়দপুর, কক্সবাজার, সিলেট, রাজশাহী রুটে টিকিটের দাম এখন ১২ হাজার টাকার কাছাকাছি। বিশেষ করে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এসব রুটে টিকিটের দাম সর্বোচ্চ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে আকাশ পথে চাপ বাড়তে শুরু করেছে।”

এদিকে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ জানান, দেশের অভ্যন্তরীণ ট্যুরিজম দ্রুত বিকশিত হচ্ছে, যার ফলে যাত্রী চাহিদাও বেড়েছে। তবে, যাত্রীদের খরচ বাড়ানোর পাশাপাশি, টিকিটের দাম কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এয়ারলাইন্সগুলোর সীমিত ক্যাপাসিটি এবং বিদেশে ফ্লাইটের চাপের কারণে দেশীয় যাত্রীদের জন্য ভাড়া কমানোর সুযোগ কম। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময়ে এই ভাড়া বিড়ম্বনা কমবে না।

নিউজটি শেয়ার করুন

ঈদের সময় আকাশ পথে বাড়ছে ভাড়ার চাপ, যাত্রীদের মুখে চিন্তার ছাপ

আপডেট সময় ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ঈদুল ফিতরের ছুটিতে ঘরে ফেরার জন্য আকাশ পথে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ঈদের আগের ও পরের সময়ের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিট প্রতি মূল্য ছাড়িয়েছে ১৩ হাজার টাকা। এয়ারলাইন্সগুলো ধারণা করছে, আগামী ১৫ দিনের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাবে এবং উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রী চাপ আরও প্রকট হতে পারে।

ঈদে মানুষের ঘরে ফেরার আনন্দের পাশাপাশি উড়োজাহাজে চড়ার জন্য চাপ বাড়িয়ে দিয়েছে। দেশের অভ্যন্তরীণ যাত্রায় সিটের সংকট থাকায় যাত্রীদের জন্য টিকিটের দাম বেড়েছে। আগে টিকিট কিনলে সস্তা পড়লেও এখন ঈদের চাপের কারণে দাম বাড়ছে প্রতিদিন।

আরও পড়ুন  ঈদের ছুটির পর আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার