ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বাংলাদেশ-চীনের নদী ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা চলমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 319

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সম্প্রতি নবায়ন হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সার্বিক সমঝোতা রয়েছে। সম্প্রতি তা নবায়ন করা হয়েছে, তবে কিছু সংযোজনের জন্য দুই দেশের পক্ষ থেকে অতিরিক্ত আলোচনা চলছে, যা কিছুটা দেরি ঘটাচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখন এটি নবায়ন হওয়ার কথা ছিল, তবে এখন এটি সই হয়েছে।” তিনি আরও জানান, সমঝোতা স্মারকের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন  আধিপত্যবাদ ও বুলিং বিশ্বকে বিভক্ত করে: চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

এদিকে, তিস্তা নদী নিয়ে চীন বাংলাদেশকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “চীনের পক্ষ থেকে কিছু দিক নিয়ে আলোচনা চলছে, তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।”

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা নিয়ে এই সমঝোতা স্মারক প্রথম সই হয় ২০১৬ সালে, চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময়। তারপর প্রতি তিন বছরে এটি নবায়ন করা হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের বিরুদ্ধে ২৯ মিলিয়ন ডলার সম্পর্কিত মন্তব্য নিয়ে জানতে চাইলে, তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ বিষয়টি তদন্ত করে দেখেছে এবং নিশ্চিত করেছে যে, এটি একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে এসেছে, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রচারে কাজ করছে। অর্থটি নিয়ম অনুযায়ী এসেছে এবং এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো ক্ষতি হবে না।”

এছাড়া, ট্রাম্পের মন্তব্যকে উষ্কানিমূলক বলে মনে না করার কথা জানিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।”

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীনের নদী ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা চলমান

আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সম্প্রতি নবায়ন হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সার্বিক সমঝোতা রয়েছে। সম্প্রতি তা নবায়ন করা হয়েছে, তবে কিছু সংযোজনের জন্য দুই দেশের পক্ষ থেকে অতিরিক্ত আলোচনা চলছে, যা কিছুটা দেরি ঘটাচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখন এটি নবায়ন হওয়ার কথা ছিল, তবে এখন এটি সই হয়েছে।” তিনি আরও জানান, সমঝোতা স্মারকের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন  বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের